হাওয়ারা ঘোরে সব উদাম মাতাল
হারায় নগ্ন আকাশের শেষ ধবল মেঘতাল
নিয়ন বাতিরা ফোটায় ম্যালানকোহ্লিক সন্ধ্যা
খসে পড়ে যায় বন্ধ্যা রজনীগন্ধা
আধখাওয়া বোতলের শেয়ারবাজারে ধস
কয়েদী হৃদয় এনেস্থিসিয়ায় মিলেনিয়াম অবশ
হৃদয় মরুর টাকে গজে ফুল
দিতে হয় সমস্ত পরকীয়ার মাশুল
বর্ষা আকুল ঝড়ে ঝড়ে বক্ষে লুটায়
কংক্রিট বাঁ ধারে ফাটল ধরায়
পরিপক্ব বীজ আকুল অঙ্কুরিত হতে চায়
টর্ণেডো ঘোরা মাথা টর্পেডো ছুড়তে চায়
ধর্মবেত্তা নই, যদিও গাই তোমার গান
তুমি এলে উদ্বেলিত হই, এক মামুলি ইনসান
মন্তব্যসমূহ: